Kranti - Shohobash

ক্রান্তি - সহবাস


ফিরে ফিরে দেখি আজ
শেষ থেকে সুরু
কত নষ্ট সহবাস
জীবন আর আমাতে

প্রতিবাদী আমি আজ
শত কষ্ট পেরিয়ে
আলো জেলে আলো দেখতে চাই
কি আছে ঐ আধারে

নির্ঘুম রাতে জুড়ে
স্বপ্নের আড়ালে, কত কথা কতনা ভয়
আমার এই হাতে কিছু মিথ্যা এনে দাও
মেনে নেব এই অসময়ে

so let sing. .. . break free. let them be
let them be

আমার কষ্ট নিয়ে নষ্ট এ গান
বাচাও খোদা ইশ্বর ভগবান
দেখছে সবাই তবু যাচ্ছে না কেউ
অর্থহীন এ জীবন অবিধান

ঢাকতে চাইনা আমি চোখটাকে
দেখতে দে আমায় সৃষ্টিকে
থাকতে চাইনা আমি তোর সাথে
মিশে যেতে দে জগতে

Kona & Rupom - Ushno Chowa

কনা ও রুপম - উষ্ণ ছোঁয়া


উষ্ণ ছোঁয়া, একটু চাওয়া, উতলা মন দেয় সুধু দোলা
বেধেছ তুমি কোন খেয়ালে, লুকোচুরি তাই মনের খেলা

ও ও মন, তুমি যে কখন, দিয়েছ ঐ মনে মন

এলে তুমি কাছে, আবেগী মনে আমায় জড়াতে
স্বপ্ন দেখালে তুমি, বুকে বেধেছে তোমারি ছবি
মন চায় চায় তোমায়,

হিমেল হাওয়ায় উড়িয়ে দেব, তোমার ঐ শাড়ির আঁচল
দূর আকাশে বাজে দেখো রঙ্গিন ঐ মেঘের মাদল
ফাগুন এলো আজ মনেরি মাঝে , শিহরণে বুক যে কাঁপে
জানিনা কখন তুমি হলে আপন, মানে না মন শাসন বারণ


প্রথম দেখার ভালো লাগা, তুমি যে সুধু একজন
অবুঝ হৃদয়ের নীরব কোণে ছুঁয়ে গেলে তুমি যে কখন
পাখি হয়ে যাব উড়ে আকাশে, চেনা চেনা সুখ পরশে
এসোনা দুজন আজ থাকি সারাক্ষন, মনে হয় আমাদের এ ভুবণ

Bappa Mazumdar & Porshi - Eito Bhalobasha

বাপ্পা মজুমদার ও পরশী - এইতো ভালবাসা

এলবাম - এইতো ভালবাসা



চুপি চুপি কাছে আসা, চোঁখে চোঁখে স্বপ্ন আঁকা
দুটি মনে একি আশা, একি সুরে একি ভাষা
যে বাধন যায়না ছেড়া, মরনেও যায়না ভোলা

এইতো ভালবাসা

হৃদয় আমার আছে তোমার বুকে, কখনো ব্যাথা দিওনা
স্বপ্ন সাজাই আমি তোমার চোঁখে , কখনো যেন ভাঙ্গেনা

তুমি মোর কত চেনা, তুমি মোর ভাবনা

বাধা আসুক যত প্রেমের পথে, তখনও দুরে যেওনা
পাশাপাশি থেক সুখে দুঃখে , কখনো ভুলে যেওনা

তুমি মোর চাওয়া-পাওয়া , হৃদয়ে সুখের ছোঁয়া

Habib feat Julie - Moyna Go

হাবিব featuring জুলি - ময়না গো



ও মোর ময়না গো, ও মোর ময়না গো
কার কারণে তুমি একেলা
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা
সে তো আসবেনা
সে তো ফিরবেনা, ফিরবেনা

ময়না গো, ও মোর ময়না গো


দূর দূর দূর দূর পানে আনমনে চাহিয়া
কি বিরাগে রাগিনী যাও গাইয়া
সবুজে সবুজে ভরা বনানী
গৌরবে ফাগুন বুজি জানোনি
হায়রে হায়রে বুঝি তা জানোনি
ঝর ঝর ঝর দু নয়নে ঝর ঝর ঝরায়ে
কেন থাক বিষাদে মন ভরায়ে
যা কিছু হারায়ে গেল যাকনা
নীল আকাশে মেলে পাখনা
দার দার মেলে পাখনা



Pavel feat Bindiya - Haat Rekhe Haate

পাভেল featuring বিন্দিয়া - হাত রেখে হাতে



আজ নেইতো কোনো কষ্ট, কোনো হতাশা, ভালবাসার রঙ্গে আকা এই দিন
আকাশে বাতাসে জেগেছে প্রানের উল্লাস ,

শোনো

হাত রেখে হাতে দুজনায়, হারিয়ে যাব অজানায়
অজানায়

বৃষ্টি ভেজা এই রাতে, থাক যদি তুমি পাশে, হৃদয়ে ঝড় যদি উঠে
কখনো লুকানো যায়না
প্রানের জোয়ারে ভেসে যায় আজ দুজনে
চল


এই হৃদয়ের যত কথা, হয়নি বলা তোমাকে , সময় যদি না মিলে, বুজে নিয় ইশারায়
গৌধুলির এই আলোয় , দিগন্তের ঐ নীলিমায় , ওহ

Tahsan - Ke Aake Onno Chobi

তাহসান - কে আকে অন্য ছবি


মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবি
মাঝে মাঝে তোমার চোখে কে আকে অন্য ছবি

কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে অচেনা

মাঝে মাঝে আকাশে চেয়ে উদাসী হয়ে থাক
বুঝিনা যে তখন তুমি কার কথা যে ভাব


মাঝে মাঝে কথার ফাকে হঠাৎ তুমি থেমে যাও
বুঝিনাত যে কথাটি আড়াল করে যে যাও

Shafiq Tuhin - Bhalobasha Nio

শফিক তুহিন - ভালবাসা নিও



ভালোবাসো আর নাই বা বাসো, সুধু তোমায় ভালবাসতে দিও

হৃদয়ের সবটুকু ভালবাসা নিও, বন্ধু প্রিয়

ইচ্ছেরি ফুল ফুটিয়ে আমি তোমায় দেব তুলে
একটু সুবাস নিও তুমি কখনো ইচ্ছে হলে

মনের দেয়াল তুলে তুমি থাক যতই দুরে
বাতাস হয়ে ছুয়ে দেব তোমার উষ্ণ অধরে

Powered by Blogger.