Showing posts with label Julee. Show all posts
Showing posts with label Julee. Show all posts

Habib feat Julie - Moyna Go

হাবিব featuring জুলি - ময়না গো



ও মোর ময়না গো, ও মোর ময়না গো
কার কারণে তুমি একেলা
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা
সে তো আসবেনা
সে তো ফিরবেনা, ফিরবেনা

ময়না গো, ও মোর ময়না গো


দূর দূর দূর দূর পানে আনমনে চাহিয়া
কি বিরাগে রাগিনী যাও গাইয়া
সবুজে সবুজে ভরা বনানী
গৌরবে ফাগুন বুজি জানোনি
হায়রে হায়রে বুঝি তা জানোনি
ঝর ঝর ঝর দু নয়নে ঝর ঝর ঝরায়ে
কেন থাক বিষাদে মন ভরায়ে
যা কিছু হারায়ে গেল যাকনা
নীল আকাশে মেলে পাখনা
দার দার মেলে পাখনা



Balam & Julee - Valobasar Utsob | Lyrics

বালাম ও জুলি - ভালবাসার উত্সব


রাতের চোখে দেখো চেয়ে, জোছনার অভিপ্রায়ে
নিশাতুর মন আমার, খুজছে তোমায়
শুন্যতা বুকে নিয়ে, মৌনতা ভেঙ্গে দিয়ে
একাকীনি মন আমার, ডাকছে তোমায়
এসনা এ অনুভবে, ভালবাসার উত্সবে
রুপালি মন মাতাল, হবে বিমুঘ্দতায়

ভাবছ কি রাত জেগে জেগে, অচেনা কোনো আবেগে
কাপছে কি থর থর, খুব অজানায়
আকচ কি ফুল রং তুলিতে, মন উদাসী ক্ষণ গুলিতে
কখনো কি বুক জুড়ে , ঝড় বয়ে যায়
এসনা এ অনুভবে, ভালবাসার উত্সবে
রুপালি মন মাতাল, হবে বিমুঘ্দতায়


শুনছ কি শুন নিরবতায়, অজানার ডাকে হারাবার
বসছ কি নীল চেয়ারটাতে, ঝুল বারান্দায়
দেখছ কি বিমূর্ত ছায়া, অন্ধকারে অন্য মায়া
ভাবনা কি দূর দেশে, হারিয়ে যায়
এসনা এ অনুভবে, ভালবাসার উত্সবে
রুপালি মন মাতাল, হবে বিমুঘ্দতায়

Balam Ft. Julee - Sukh Pakhi | Lyrics

বালাম Feat. জুলি - সুখ পাখি



এক চোখে আকাশ আমার, অন্য চোখে শুন্যতা
কোন চোখে রাখবে চোখ খুঁজে নেবে পূর্ণতা
এক চোখে আকাশ আমার, অন্য চোখে শুন্যতা
কোন চোখে রাখবে চোখ খুঁজে নেবে পূর্ণতা

এক হাতে দুঃখ আমার, অন্য হাতে সুখ পাখি
কোন হাতে রাখবে হাত, বসে বসে ভাবছ কি ?

দিনের টানে দিন যায়, রাতের টানে রাত হারায়
কখনো কি দেখা হয় রোদ আর জোছনার ?
এক হাতে দুঃখ আমার, অন্য হাতে সুখ পাখি
কোন হাতে রাখবে হাত, বসে বসে ভাবছ কি ?

চায়ের কাপে সংশয়, চুমুক দিয়ে যায় সময়
মুখোমুখি কথা নেই, স্বপ্নে না পৌছে
এক হাতে দুঃখ আমার, অন্য হাতে সুখ পাখি
কোন হাতে রাখবে হাত, বসে বসে ভাবছ কি ?

এক চোখে আকাশ আমার, অন্য চোখে শুন্যতা
কোন চোখে রাখবে চোখ খুঁজে নেবে পূর্ণতা
এক হাতে দুঃখ আমার, অন্য হাতে সুখ পাখি
কোন হাতে রাখবে হাত, বসে বসে ভাবছ কি ?

Balam Ft. Julee - Meghla Akash | Lyrics

বালাম Featuring জুলি - মেঘলা বিকেল

এলবাম - প্রেম শিকারী


baby i am sorry

তুমি চলে যাবে ভাবলেই মনটা মেঘলা বিকেল
তোমার ছলা-কলা দেখলেই মনটা প্রেমের আকাশ
তোমার ওই ছুটে চলা, ফাগুনের মাতাল হাওয়া
হয়ে যাই পাগল পারা, মন আমার দিশেহারা

তপ্ত চৌচির বুক তৃষ্ণার জল চায়, চৈত্রের খরা দেখি যেদিকে তাকাই
বুকেতে মরু ঝড় তুমি কাছে ডাকলেই
বৃত্ত শুন্য সব তুমি নেই ভাবলেই

স্বপ্নের জোয়ার আসে ভাসিয়ে দু কুল
আমার উঠোন জুড়ে আশার মুকুল
আমার আচলে তুমি ধরা পড়বেই
জানি তৃষ্ণার জল নিতে তুমি আসবেই

Powered by Blogger.